আনিকুল ইসলাম ও নাজিমুল ইসলামকে হাসপাতালে দেখতে যান উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কাশ্মীরের শ্রীনগরে কাজে গিয়ে গুলিবিদ্ধ মালদহের দুই যুবককে বুধবার ফিরিয়ে নিয়ে আসা হয় মালদা জেলায়। বৃহস্পতিবার দুপুরে দুই যুবক আনিকুল ইসলাম ও নাজিমুল ইসলামকে হাসপাতালে দেখতে যান উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি জানান তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজে তারা দুজনেই এখন ভালো আছেন এবং তাদের রাজ্য সরকার বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে এবং সব সময় রাজ্য সরকার তাদের পাশে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *