কালবৈশাখীর দাপটে ভাঙলো বিয়েবাড়ির প্যান্ডেল।

আবদুল হাই, বাঁকুড়াঃ প্রচন্ড দাবদাহে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। দীর্ঘদিন ধরে বৃষ্টির দেখা যায়নি। অবশেষে স্বস্তির নিঃশ্বাস বাঁকুড়াবাসীর। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার ভক্তাবাধ অঞ্চলে আজ দুপুরে আচমকাই ঝড়ো হাওয়া বইতে শুরু করে। তার সাথে সাথে শুরু হয় বৃষ্টি ও শিলাবৃষ্টি। কালবৈশাখীর  দাপটে ক্ষতিগ্রস্ত হয় এলাকার একটি বিয়ে বাড়ির প্যান্ডেল ও স্কুলের রান্নাঘরের চালা। তবে যদিও কোনো হতাহতের খবর মিলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *