পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কিছু লোক আছে তারা নিজের বাড়ির ছেলেকে শাসন করতে পারে না পারার ছেলেদের শাসন করে,এই রাজ্যের তৃণমূলের অবস্থা ঠিক সেইরকম, উত্তরপ্রদেশের সঙ্গে বকটুই ঘটনার প্রসঙ্গ নিয়ে তৃণমূলকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুরে দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে মেচেদাতে দলীয় কর্মীরা তাকে সম্বর্ধনা জানালেন, সেখান থেকেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয় এমনটাই মন্তব্য করলেন তিনি, তিনি আরো বলেন তারা এখন যাচ্ছে ন উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশে বুলডোজার রয়েছে চালিয়ে দেবেন, এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি আরো বলেন বকটুই কাণ্ডে তাদের কোন প্রতিনিধি দল যায়নি, এমনকি যেই লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে তার সাংসদ যায়নি আমি দিল্লি থেকে প্রতিনিধি দল নিয়ে গিয়েছিলাম, পাশাপাশি অর্জুন সিং এর মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন বিজেপিকে নিয়ে অনেকের কোন ভাবতে হবেনা বিজেপিকে আমরা সামলে নেব চিন্তার কিছু নেই, এমনই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
কিছু লোক আছে তারা নিজের বাড়ির ছেলেকে শাসন করতে পারে না পারার ছেলেদের শাসন করে,মেচেদা থেকে তৃণমূলকে কটাক্ষ রাজ্য সভাপতির।












Leave a Reply