রায়গঞ্জ জেলা পুলিশ এবং কালিয়াগঞ্জ থানার যৌথ উদ্যোগে দিবারাত্রি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা হলো সোমবার।

রায়গঞ্জ, নিজস্ব সংবাদদাতা:-  চারদিনব্যাপী রায়গঞ্জ জেলা পুলিশ এবং কালিয়াগঞ্জ থানার যৌথ উদ্যোগে দিবারাত্রি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় সোমবার .চাম্পিয়ান হয় রাতন, ও রানার্স হয় গোবিন্দ পুর,কালিয়াগঞ্জ।, রায়গঞ্জ জেলা পুলিশের এবং কালিয়াগঞ্জ থানার পক্ষে কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী হাই স্কুল ময়দানে ৪ দিন ব্যাপি দিবা রাত্রী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপাঞ্জন দাস। উদ্বোধন করলেন জেলা পুলিশের এডিসনাল এস পি হর্স বর্মা , সমাজ সেবি স্বপন সরকার,টাউন দারোগা মৃত্যুঞ্জয় বিশ্বাস, সহ অনান্যরা ।ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করার মূল উদ্দেশ্যই হচ্ছে ছাত্র-ছাত্রীদের মাঠমুখী করা । বর্তমানে ছাত্র ছাত্রীরা যেভাবে মোবাইলে আসক্ত হয়ে পড়েছে তা কিছুটা হলেও ঘুচবে। দিবারাত্রি ফুটবল টুর্নামেন্টের প্রদর্শনী হিসেবে মহিলা দুটি দল ফুটবল খেলার অংশগ্রহণ করে। মাঠে দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট খেলা দেখার জন্য ভিড় জমে ছিল চোখে পড়ার মতন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *