১১ কেজি গাঁজা উদ্ধার সহ এক ব্যক্তি গ্রেপ্তার।

সদাইপুর, সেখ ওলি মহম্মদঃ- গতকাল শুক্রবার রাত্রি ১১ টা সময় গোপন সূত্রে খবর পেয়ে বীরভূম জেলার সদাইপুর থানার ওসি মিকাইল মিয়ার নেতৃত্বে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে চিনপাই বাইপাশের কাছে সেখ সামেদ আলী নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তাঁর কাছ থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, ঐ ব্যক্তির বাড়ি সদাইপুর থানার লালমোহনপুর গ্রামে। গতকাল রাত্রে একটি মোটরবাইকে করে ১১ কেজি গাঁজা নিয়ে যাচ্ছিলেন তিনি। সেই সময় সদাইপুর থানার পুলিশ তাঁকে গাঁজা সহ গ্রেপ্তার করে। পাশাপাশি তাঁর কাছে থাকা মোটরবাইকও আটক করা হয়েছে। আজ তাঁকে সিউড়ি আদালতে তোলা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *