মোবাইল দূরে রেখে মন দিয়ে পড়লেই ভালো ফল করা যাবে, আগামীতে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের পরামর্শ দিলেন সমাদৃতা দাস।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- মোবাইল দূরে রেখে মন দিয়ে পড়লেই ভালো ফল করা যাবে, আগামীতে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের পরামর্শ দিলেন সমাদৃতা দাস। সমাদৃতা এবার উচ্চ মাধ্যমিকে জলপাইগুড়ি জেলার উচ্চ মাধ্যমিকের টপার তথা রাজ্যের মেধা তালিকায় অষ্টম স্থান পায়। সমাদৃতা দাসকে সংবর্ধনা দিলো তার গৃহ শিক্ষক। সেখানে উপস্থিত ছিলেন আগামীতে যারা উচ্চ মাধ্যমিক দেবে এরকম পড়ুয়ারা। তাদের উদ্দেশ্যে ভালো রেজাল্ট করার টিপস দেন সমাদৃতা। তিনি বলেন,’কতক্ষণ পড়লো সেটা বড় কথা নয় কতক্ষণ মনযোগ দিয়ে পড়লো সেটা বড় কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *