মাঝ রাতে নেশা জাতীয় দ্রব্য শুকিয়ে অচৈতন্য অবস্থায় ঘর থেকে চুরি করে চম্পট দিল একদল দুষ্কৃতী।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-দুঃসাহসিক চুরি।মাঝ রাতে নেশা জাতীয় দ্রব্য শুকিয়ে অচৈতন্য অবস্থায় ঘর থেকে চুরি করে চম্পট দিল একদল দুষ্কৃতী।ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মানিকচকের ধরমপুর বাজার এলাকায়।

পরিবার সূএে জানা গেছে,জোসনারা বিবি এবং তার মেয়েকে ঘুমন্ত অবস্থায় নেশা জাতীয় দ্রব্য শুকিয়ে অচৈতন্য করে শরীর থেকে গহনা খুলে নেয় এমনকি ঘরের আলমারি ভেঙ্গে সোনার গহনা নগদ প্রায় ২০ হাজার টাকা এবং প্রয়োজনীয় নথিপএ নিয়ে চম্পট দেয় দুস্কৃতিরা বলে অভিযোগ।

খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *