দুর্ঘটনায় মৃত্যু হল শিশুর,এলাকা শোকের ছায়া।

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং: – পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশু। মৃতের নাম অরণ্য সরদার(৬)। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার সকালে গোসাবা থানার অন্তর্গত বালি ২ পঞ্চায়েতের বিরাজমণি গ্রামে।স্থানীয় সুত্রে জানি গিয়েছে এদিন সকালে ওই শিশু বাড়ির সামনেই খেলছিল। সেই সময় একটি দ্রুতগতির মোটর চালিত ইঞ্জিনভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।ধাক্কায় ওই শিশু রাস্তার উপর ছিটকে পড়ে। যন্ত্রণায় কাৎরাতে থাকে।পরিবারের লোকজন ঘটনার কথা জানতে পেরে ওই শিশু কে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা।সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই শিশু। অন্যদিকে শিশুর মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই মৃত শিশুর বাবা তাপস সরদার সহ এলাকার লোকজন কান্নায় ভেঙে পড়ে। এলাকায় নেমে আসে শোকের ছায়া।
জানিয়েছে ক্যানিং থানার পুলিশ শিশুর মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *