আগামী ২৭ জুন কোচবিহারে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মনিরুল হক, কোচবিহারঃ আগামী ২৭ জুন সোমবার কোচবিহারে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই দিন তিনি কোচবিহারে এসে একটি মহামিছিলে অংশ নেবেন। তারপর কোচবিহার ব্রহ্ম মন্দির সংলগ্ন জামতলা এলাকায় একটি জন সভা করবেন বলে জানা গিয়েছে।
বিজেপি সুত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসন কাল ৮ বছর পূর্ণ হয়েছে। সেই কর্মসূচী তে এই আট বছর সেবা, সুশাসন এবং দরিদ্রদের কল্যাণে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াসের মন্ত্র অনুসরণ করে আমাদের দেশের উন্নয়নে নতুন প্রেরণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বিষয় গুলো সাধারন মানুষের মধ্যে তুলে ধরতে শুভেন্দু বাবু আসছেন কোচবিহার জেলায়।তিনি কোচবিহারে এসে একটি মহামিছিল করবেন। মহামিছিল শেষে তিনি একটি জনসভা করবেন কোচবিহার জামতলায়। সেখানে জেলার বিভিন্ন বিধানসভা থেকে কয়েক হাজার কর্মী সমর্থক অংশ গ্রহন করবেন বলে দলীয় সুত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *