মালের দায়িত্ব আরোহীর, সুদীপ্ত সেন প্রসঙ্গ নিয়ে কেশিয়াড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ বিরোধী দলনেতার।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  সারদার মালিক সুদীপ্ত সেনের মুখে মাঝেমধ্যেই শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারীর নাম, এবার সেই প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন বিরোধীদলীয় নেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলাচ্ছে, প্রশ্নটা ওনাকেই করা উচিত, উনি উত্তর দিয়ে দেবে, মালের দায়িত্ব আরোহীর, বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতে হুল দিবসে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পাশাপাশি নুপুর শর্মার মন্তব্যের পরিপ্রেক্ষিতে যে অস্থিরতার সৃষ্টি হয়েছিল গোটা রাজ্যজুড়ে তাই নিয়ে বর্তমান প্রশাসনের উপর আঙ্গুল তুললেন তিনি, অন্যদিকে এসএসসি ও টেট কাণ্ড নিয়ে কার্যত নাম না করে প্রথম শিক্ষা মন্ত্রী কে কটাক্ষ করতে ছারলেন না তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *