ঝাড়গ্রাম জেলা জুড়ে শতাধিক হাতির তাণ্ডব অব্যাহত ভাঙলো একাধিক বাড়ি আতঙ্কিত এলাকার বাসিন্দারা।

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম :-  ঝাড়গ্রাম জেলা জুড়ে
হাতির তাণ্ডব অব্যাহত। বৃহস্পতিবার রাত্রে খাবারে সন্ধানে গ্রামে ঢুকে তাণ্ডব চালায় ১৩টির হাতির দল। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম ব্লকের সাপধরা গ্রাম পঞ্চায়েতের বড় পিপড়ি এলাকায়। এদিন রাতে খাবারে সন্ধানে ১৩টি হাতির দল হঠাৎ বড়পিপড়ি গ্রামে ঢুকে গুনা মাহাতোর বাড়ি ভেঙে দেয়। সেই সময় স্থানীয়রা হাতি গুলিকে তাড়া করলে পুকুরিয়া বীটের পাঁচামি গ্রামের দিকে চলে যায়।আবার সেই গ্রামে গিয়ে ১৩ টি হাতির দল রাজু মুর্মুর বাড়ি ভেঙ্গে দেয় ।স্থানীয়রা হাতিগুলিকে তাড়ানোর ফলে পুকুরিয়া বিটের মাসাং ডিহির জঙ্গলে দিকে চলে যায়। যার ফলে কার্যত ওই এলাকার বাসিন্দাদের গৃহবন্দী অবস্থায় দিন কাটাতে হচ্ছে। সেই সঙ্গে ঝাড়গ্রাম ব্লকের বাঁদরভোলা এলাকায় চল্লিশটি হাতি দাপিয়ে বেড়াচ্ছে। যেকোনো সময় ওই হাতির দল খাবারের সন্ধানে জঙ্গল থেকে লোকালে ঢুকে পড়ে তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। কয়েকদিন ধরেই ঝাড়গ্রাম ব্লকের বিস্তীর্ণ এলাকায় হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। এছাড়াও ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম, বিনপুর, জামবনি, লালগড় থানা এলাকায় হাতির দল বেপরোয়া ভাবে তান্ডব শুরু করেছে। বিনপুর এক ব্লকের ফুলবেড়িয়া এলাকায় শুক্রবার সকালে আচমকা বারোটি হাতি ঢুকে পড়ে। যার ফলে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন দপ্তরের পক্ষ থেকে সকলকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও ঝাড়গ্রাম জেলা জুড়ে প্রায় শতাধিক হাতির দল তাণ্ডব চালিয়ে যাচ্ছে। যার ফলে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন ঝাড়গ্রাম জেলার জঙ্গল লাগুয়া গ্রাম গুলির বাসিন্দারা। বন দফতর এর পক্ষ থেকে জঙ্গল এলাকার রাস্তা দিয়ে সন্ধ্যা ছ টা থেকে সকাল ছটা পর্যন্ত যাতায়াত করতে নিষেধ করা হয়েছে। জঙ্গলে ছাতু ও শাল পাতা তুলতেও যেতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে বন দফতর এর কর্মীরা হাতির দলের গতিবিধির উপর নজরদারি শুরু করেছে বলে বনদফতর সূত্রে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *