বিয়ে বাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত এক আহত দুই, চাঞ্চল্য তমলুকের হরশংকর এলাকায়।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  বিয়ে বাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের, আহত আরো দুই যুবক, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার হরশংকর এলাকায়, জানা গিয়েছে মৃত যুবকের নাম দীপ ঘড়া, বয়স আনুমানিক ১৮ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে বন্ধুর বিয়েতে এক বাইকে করে তিন যুবক দ্রুতগতিতে গ্রামীণ রাস্তা দিয়ে যাওয়ার সময় তমলুক থানার নীলকুন্ঠ‍্যা অঞ্চলের উত্তর হরশংকর গ্রামের রাস্তার ধারে একটি ইলেকট্রিক পোস্টে বাইক দ্রুত গতিতে এসে সজোরে ধাক্কা মারে। এই ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে ভেঙে পড়ে যায় ওই ইলেকট্রিক পোস্ট। দুর্ঘটনা জেরে গুরুতর আহত হয় তিন যুবক। দুই যুবকের চোট গুরুতর না হয় স্থানীয় বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এবং একজন যুবককে তমলুক পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে ১৮ বছরের দ্বীপ ঘড়াকে। শোকের ছায়া এলাকায়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *