পঞ্চায়েত ভোটকে সামনে রেখে ডেবরা এলাকায় একাধিক কর্মসূচিতে যোগদান করলেন বিধায়ক তথা মন্ত্রী।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  সামনে পঞ্চায়েত ভোট। তাই শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবড়া বিধানসভা এলাকায় সারাদিন ধরে নিজকে নানা কর্মসূচিতে ব্যাস্ত রাখলেন এলাকার স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী হুমায়ূন কবির।
“একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলাচলো”
সকালের কর্মীদের উৎসাহিত করতে নিজের হাতে ডেবড়া চকে দেওয়াল লিখনের কাজ করলেন ডেবরার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ডঃ হুমায়ুন কবীর। এলাকার সমস্যা নিয়ে এলাকা এলাকায় পরিদর্শন করেন। তারপর ডেবরা সুপার স্পেশালিটি হসপিটালে রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর ডেবরার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ডঃ হুমায়ুন কবীর প্রথম মিটিং এ বসলেন। উপস্থিত ছিলেন হসপিটালের BMOH, অন্যান্য ডাক্তার ,নার্স সহ ডেবরা থানার ওসি ও বিডিও । হাসপাতালের একাধিক উন্নয়ন এর পরিকল্পনা নেওয়া হয়েছে এই মিটিং থেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *