নদীয়া জেলার রানাঘাট সংসদীয় তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেলের ব্যবস্থাপনায় শনিবার আয়োজিত হলো কর্মী সম্মেলন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়া জেলার রানাঘাট সংসদীয় তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেলের ব্যবস্থাপনায় শনিবার আয়োজিত হলো কর্মী সম্মেলন। রানাঘাট নজরুল মঞ্চে এই রাজনৈতিক কর্মী সম্মেলন আয়োজিত হয়। মূলত সাংগঠনিক বিষয়ে আলোচনা হলেও এদিনের এই আলোচনা সভায় একুশে জুলাই প্রসঙ্গ ওঠে।একইসঙ্গে তার প্রস্তুতি সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়। এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন এই সংগঠনের রাজ্য সভাপতি ড:তাপস মন্ডল,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ।উপস্থিত ছিলেন নদীয়া জেলার তৃণমূল কংগ্রেসের নেত্রবৃন্দ ও পদাধিকারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *