রক্তদান শিবিরের মাধ্যমে শহীদ স্মরণে প্রস্তুতি সভা।

শিবপ্রসাদ মন্ডল, পুরুলিয়া:- এবারের ২১ শে জুলাই কর্মী সমর্থকদের ভীড়ে স্তব্ধ হবে কোলকাতার রাজপথ। পাড়ায় পাড়ায় প্রস্তুতি সভা।মনে হচ্ছে সামনে কোন নির্বাচন। এবারের রেকর্ড সৃষ্টিকারী জনসমাগম হবে। তৃনমূলের জেলা নেতারা এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে বেড়াচ্ছেন।লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন।পঞ্চায়েত নির্বাচনের পরেই লোকসভা। নো আইডেন্টিটি নো ভোট এই দাবীতে তৎকালীন যুবকংগ্রেসের আন্দোলনে তেরোটি তরতাজা যুবক শহীদ হয়েছিলেন। তাদের স্মৃতি তর্পনে তৃনমূল নেত্রী মমতার বন্দ্যোপাধ্যায়ের এই সমাবেশ। প্রস্তুতি সভাকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করেছিল ভামুরিয়া অঞ্চল তৃনমূল কংগ্রেস। অঞ্চল সভাপতি সাধন মাজী জানান জন কল্যান মূলক কাজের মধ্য দিয়েই শহীদ স্মরণ ও প্রস্তুতি সভা। রক্তদান শিবিরে প্রায় পঞ্চাশ জন নারী পুরুষ রক্তদান করেন। উপস্থিত ছিলেন তৃনমূলের পুরুলিয়া জেলা সভাপতি সোমেন বেলথরিয়া নিতুরিয়া ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি শান্তিভূষন প্রসাদ ও ব্লকের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *