মরণোত্তর চক্ষুদান।।

শিবপ্রসাদ মন্ডল, পুরুলিয়া:- মরণোত্তর চক্ষুদান,এই সচেতনতা মূলক বার্তা সমাজে ছড়িয়ে দিতে দীর্ঘদিন প্রচার চালাচ্ছে নিতুরিয়ার ভামুরিয়া যুবকল্যাণ সমিতি। একজন মানুষের মৃত্যুর পর দেহ পুড়ে ছাই হয়ে যায়। মৃতের চোখ কোন অন্ধজনে প্রতিস্থাপন করলে অন্ধ ব্যক্তিটি পৃথিবীর আলো দেখতে পাবে। এর পূর্বেও সমিতির সহযোগিতায় মরণোত্তর চক্ষুদান করা হয়েছে।গত কাল সন্ধ্যায় পারবেলিয়া গ্রামের শিক্ষক সমীর গরাই এর মা বার্ধক্যজনিত রোগে মারা যান। যুব কল্যান সমিতির উদ্যোগে আসানসোল সংশ্লিষ্ট দপ্তরের স্বাস্থ্য কর্মীরা পারবেলিয়ার সমীর বাবুর বাড়িতে আসেন।মরণোত্তর চক্ষুদানের ইচ্ছা প্রকাশ সফল হয়।এই ভাবেই ভামুরিয়ার যুবকল্যাণ সমিতি নানা ধরনের সমাজ কল্যাণ মূলক কাজের সঙ্গে জড়িয়ে রয়েছে। মাতৃহারা সমীর বাবু জানান মাতৃবিয়োগের দুঃখ কষ্ট ভাষায় প্রকাশ করা যাবেনা। তবে মায়ের চোখ দিয়ে আর একজন অন্ধ মানুষ পৃথিবীর আলো দেখতে পাবে এটা কম আনন্দের নয়। ভামুরিয়া যুবকল্যাণ সমিতির সদস্যদের ধন্যবাদ। তারা না থাকলে এই মহৎ কাজ সম্ভব হতো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *