বাইক টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই বাইক চালক।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- বাইক টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই বাইক চালক। আহতদের নাম সিনারল শেখ (২৩) এবং আকবর শেখ (২২)। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়ার খয়রামারি এলাকায়। ঘটনার পর উদ্ধার করে নিয়ে আসা হয় ডোমকল সুপার ষ্পেশ্যালিটি হাসাতালে। জানাযায়, দুই যুবক বাইকে চেপে সাগরপাড়া থেকে ভাদুরিয়াপাড়ার দিকে যাচ্ছিল অপরদিকে ভাদুরিয়াপাড়া থেকে ফকিরাবাদ এলাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল টোটোটি। খয়রামারি এলাকা আসতেই বাইক নিয়ন্ত্রন হারিয়ে সরাসরি টোটোকে ধাক্কা মারে। ঘটনায় ছিটকে পড়ে বাইকে থাকা দুজনেই। হেলমেট না থাকার ফলে মাথায় গুরুতর চোট পায় ঐ দুই যুবক। স্থানীয়রা দূর্ঘটনার আওয়াজ শুনে ছুটে এসে উদ্ধার করে পাঠায় ডোমকল সুপার ষ্পেশ্যালিটি হাসপাতালে। সেখানে একজনের অবস্থার অবনতি হওয়ায় বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসাতালে পাঠানো হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *