স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী,তীব্র চাঞ্চল্য আনন্দপুরের টুকুরিয়াপাট গ্রামে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  স্ত্রী কে খুন করে আত্মঘাতি স্বামী,স্ত্রী কে চপার দিয়ে কেটে বাড়ীর অদূরে গিয়ে গলায় দড়ি লাগিয়ে আত্মঘাতি স্বামী, ঘটনায় শোকের ছায়া এলাকায় ,এমনি মর্মান্তিক ঘটনা টি ঘটেছে আজ পশ্চিম মেদিনীপুর জেলার, আনন্দপুর থানার টুকুরিয়াপাট এলাকায়। জানাজায় টুকুরিয়াপাট এলাকার বাসিন্দা অশোক কোলে, যার বয়স আনুমানিক ৪৮ বছর, তার স্ত্রী কেকা কোলে, যার বয়স আনুমানিক ৩৮ বছর। মঙ্গলবার গভীর রাতে ছুরি দিয়ে কোপ মারলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে কেকা কোলে, স্ত্রী কেকা কোলে মারা যাবার পারেই বাড়ীর বাইরে থেকে গেটে শিকল তুলে দিয়ে ঘটনাস্থলের অদূরে গিয়ে একটি গোয়াল ঘরে, গলায় দড়ি নিয়ে আত্মঘাতি হন বছর ৪৮ এর অশোক কোল, ঘটনা জানাজানি হতেই শোরগোল ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। অন্যদিকে ঘটনার খবর যায় আনন্দপুর থানায়, খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে উপস্থিত হন আনন্দপুর থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা যায় পরিবারের মধ্যে নিত্যদিনই অশান্তি লেগে থাকার কারণে এই ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *