দুই দিন ধরে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী সংগঠন,এই ধর্মঘট ব্যর্থ করতে তমলুক শহরে মিছিল INTTUC র।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী সোমবার ও মঙ্গলবার ১২ দফা দাবি নিয়ে সাধারন ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী সংগঠন, ইতিমধ্যেই সারা রাজ্য জুড়ে সেই সাধারণ ধর্মঘট সফল করতে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে বামপন্থী সংগঠনগুলি, অন্যদিকে এ রাজ্যে সাধারণ ধর্মঘট ব্যর্থ করতে এবার পথে নেমেছি তৃণমূল, রবিবার পূর্ব মেদিনীপুর জেলা তমলুক শহরের তৃণমূলের INTTUC শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সেই সাধারণ ধর্মঘট ব্যর্থ করতে মিছিল ও পথসভা করা হয়, এই দিন এই মিছিলে কয়েক শ শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা সামিল হয়েছেন, এই সম্বন্ধে তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল খাড়া বলেন, এই ধর্মঘটের ফলে আর্থিক পরিকাঠামোর দিকে পিছিয়ে যাবে রাজ্য তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং রাজ্য INTTUC র সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে জাতি কর্মনাশা ধর্মঘট ব্যর্থ হয় তাই সাধারণ মানুষকে এই বিষয় নিয়ে আবেদন জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *