কোলাঘাটের হীরাপুরে সোয়াদীঘি খালের উপরে কাঠের সেতু সারাইয়ের দাবিতে বিক্ষোভ প্রদর্শন।

কোলাঘাট, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের দেরিয়াচক গ্রাম পঞ্চায়েত হিরাপুর গ্রামে সোয়াদীঘি খালের উপরে কাঠের সেতু প্রায় কয়েক বৎসর ধরে ভগ্ন প্রায়।প্রায় প্রতিদিন ছোটো বড়ো দূর্ঘটনা লেগেই থাকে। এই কাঠের সেতুর উপর দিয়ে প্রত্যেকদিন কয়েক হাজার মানুষ এর যাতায়াত।পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যাতায়াত।এছাড়াও বেশ কয়েকটি গ্রামের মানুষ এর যাতায়াত। কিন্তু বারে বারে প্রশাসন কে জানিয়েও কোনো সুরাহা হয়নি। ভোট এলেই প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়।আজ প্রায় সকাল দশটা থেকে গ্রামের মানুষজন রাস্তায় বাঁশ দিয়ে ঘিরে রাস্তায় আগুণ জ্বালিয়ে অবরোধ চালিয়ে যাচ্ছে।ঘটনাস্থলেই কোলাঘাট থানার পুলিস ও কোলাঘাট ব্লকের বিডিও পৌঁছে অবরোধ তুলে দেন।ঘটনাস্থলে,কোলাঘাটের বিডিও তাপস হাজরা ও কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি পৌঁছালে তাদের দেড়িয়াচক গ্ৰাম পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেন স্থানীয়রা।দীর্ঘক্ষন তালা বন্দী থাকার পর স্থায়ী সেতুর প্রতিশ্রুতি দিলে স্থানীয়রা তালা খুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *