ভোরের আলোর শুচিশুদ্ধ কিরণ
তোমার কপোলে দিল চুম্বন,
সোহাগ ছিল অনাড়ম্বর,
সুখস্বপ্নে বিভোর হবার ,কোন
সুযোগই নেই তোমার ইছামতি।
চৈত্রের দুরন্ত দুপুরে
ক্লান্ত হলে নাকি?
নিজের মত করে, আঁচল খুলে
জুড়িয়ে নিতে চাও নিজেকে?
সে সময় যে নেই তোমার ইছামতি।
কল্যানী তুমি, ইছামতি
অবক্ষয়ের বিরুদ্ধে কৈফিয়ত!
চাইবে নাকি তুমি? তোমার বাঁকে বাঁকে, ঝাঁকে ঝাঁকে, বেহায়া প্রতিবাদের
জমা মাটি, তুমি দেখবে কখন?
দুহাত রেখেছ তোমার দুই দিকে
দুটি দেশের সীমানা হয়ে
বয়ে চলেছ কুলু কুলু অহরহ,
নিবিড় করে বাঁধতে চাও তো দুহাত দিয়ে!
কিন্তু কাদের বাঁধবে বলো?
কাছে যাবার দুঃখ ভরা সজল চোখের টুপটাপ
বাড়াবে তোমার জলোচ্ছ্বাস
ভালোবাসলে চোখের জলের দাম
তোমার বোঝার সময় কোথায়
ইছামতি?












Leave a Reply