কুঁয়োয় পড়ে মৃত্যু পৌঢ়ের।

শিবপ্রসাদ মন্ডল, পুরুলিয়া:- কুঁয়োয় পড়ে মৃত্যু হলো এক পৌঢ়ের। মৃতের নাম প্রেম বাউরী (৫৫) বাড়ি ভামুরিয়া।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় নিতুরিয়া থানার ভামুরিয়া গ্রামের বাউরি পাড়াতে ধর্মপূজা উপলক্ষে রবিবার সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাউল গানের আসর বসেছিল। প্রেম অনুষ্ঠান দেখতে মঞ্চ সংলগ্নএকটি কুঁয়োর পাড়ে বসেছিলেন।অসাবধানতাবশতঃ কখন কুঁয়োতে পড়ে যায় কেউ বুঝতে পারেনি। সকালে তার মৃত দেহ ভাসতে দেখে গ্রামের মানুষ নিতুরিয়া থানায় খবর দেয়।পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *