শান্তিপুরের এক ব্যক্তির কাছ থেকে কয়েক লক্ষ টাকার প্রতারণার অভিযোগে হাওড়া জেলার তিললখানা এলাকা থেকে অভিযুক্ত প্রতারককে গ্রেফতার করল পুলিশ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শান্তিপুরের এক ব্যক্তির কাছ থেকে কয়েক লক্ষ টাকার প্রতারণার অভিযোগে হাওড়া জেলার তিললখানা এলাকা থেকে অভিযুক্ত প্রতারককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, আমের সিজিনে শান্তিপুরের এক ব্যক্তির কাছ থেকে কয়েক লক্ষ টাকার আম কেনেন ওই প্রতারক ব্যবসায়ী। এরপর ওই ব্যক্তিকে টাকা না দিয়ে গা ঢাকা দিয়েছিলেন প্রতারক ব্যবসায়ী। এই ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেন শান্তিপুরের ওই ব্যক্তি, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে শান্তিপুর থানার পুলিশ। অবশেষে গতকাল রাতে অভিযুক্ত প্রতারক ব্যক্তিকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ। জানাযায় ধৃত অভিযুক্তর নাম এমডি তাজ ওরফে( বাবলু)। শুক্রবার অভিযুক্তকে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *