চোলাই মদের দোকানে আচমকা হানা আবগারি দফতরের।

আবদুল হাই, বাঁকুড়াঃ চোলাই মদ তৈরীর আঁতুড়ঘর হিসাবে পরিচিত আগয়া গ্রামে গিয়ে ঠেকে ঠেকে অভিযান চালালো আবগারি দফতর। আজ বাঁকুড়া এক নম্বর ব্লকের আগয়া গ্রামে আচমকা হানা দিয়ে একের পর এক চোলাই মদের ঠেকে হানা দেয়। ভেঙে দেওয়া হয় চোলাই মদ তৈরীর উপকরণ। ওই চোলাই মদের ঠেকগুলিতে মজুত থাকা বিপুল পরিমাণ চোলাই মদ ফেলে নষ্ট করে দেওয়া হয়। এই অভিযান লাগাতারভাবে চালানো হবে দাবী আবগারি দফতরের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *