পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম নামাজ অনুষ্ঠিত হল মালদায়

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- আজ ১০ই জুলাই সারা দেশজুড়ে অনুষ্ঠিত হল পবিত্র ঈদুল আযহার নামাজ সম্প্রীতির বার্তার মাধ্যমে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম নামাজ অনুষ্ঠিত হল মালদা জেলার সুজাপুরের নয় মৌজা ঈদগাহ কমিটির ময়দানে বিশাল জনগণের সমাবেশে। ঈদগাহ কমিটির সুত্রে জানা যায়, গত দুই বছর করোনা বিধি নিষেধের জন্য নামাজ অনুষ্ঠিত হতে পারে নি কিন্তু, এই বছর করোনা বিধি মেনে প্রায় লক্ষাধিক মানুষ সমবেত হয়ে ঈদুল আযহার নামাজ সম্পন্ন করলেন।ঈদের উৎসবের ছবি চোখে পরার মতো, জেলা বিভিন্ন প্রান্ত থেকে এই ঈদগাহে নজর কারা লোকের সমাগম হয়। প্রার্থনা করা হল দশের, দেশের ও সারা পৃথিবীর মানুষের মঙ্গল কামনায়। প্রশাসনের সহযোগিতায় এলাকাবাসী আনন্দিত। শুধু এলাকায় নয় এই জামাত পুরো পশ্চিমবঙ্গের গর্বের বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *