কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের ১৬০ তম জন্মোৎসব উদযাপন করল রানাঘাট মৈত্রী।

নদীয়া , নিজস্ব সংবাদদাতা:- কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের ১৬০ তম জন্মোৎসব উদযাপন করল রানাঘাট মৈত্রী। রানাঘাট পুরসভার চূর্ণী অডিটোরিয়ামে এদিন দ্বিজেন্দ্রলাল রায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই দ্বিজেন্দ্রলাল রায়ের
পতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান উপস্থিত বিশিষ্টজনেরা।অনুষ্ঠানে কবি দ্বিজেন্দ্রলাল রায় স্মারক বক্তৃতা দেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক তুষার মুখোপাধ্যায়। অনুষ্ঠানে পরিবেশিত হয় আবৃত্তি ও সংগীত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *