আদিবাসী মেয়ে রাষ্ট্রপতি হওয়ায় আনন্দ উল্লাসে আদিবাসী সম্প্রদায়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গতকাল রাষ্ট্রপতি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন আদিবাসী সম্প্রদায়ের মেয়ে দ্রৌপদী মুমু। এবং তার পর থেকেই সকল আদিবাসী সম্প্রদায আনন্দে আত্মহারা হয়ে পড়ে। তারই এক চিত্র দেখা গেল নদীয়ার কৃষ্ণনগর উত্তরের অন্তর্গত চাঁদপুর আদিবাসী এলাকায়। আজ বিকাল চারটা নাগাদ ভীমপুর পঞ্চায়েতের অন্তর্গত চাঁদপুর আদিবাসী গ্রামেএক আদিবাসী শোভাযাত্রা বের হয়। আর এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে ভীমপুর পঞ্চায়েতের অন্তর্গত সকল আদিবাসী সম্প্রদায় ।এছাড়াও উপস্থিত ছিলেন zp-21 এর সকল বিজেপি কর্মীবৃন্দ। আদিবাসী সম্প্রদায় একটাই কথা আজ তাদের ঘরের মেয়ে জাতির মেয়ে রাষ্ট্রপতি হয়েছেন এবার তাদের মনে হয় একটু সুরাহা হবে। সব মিলিয়ে বলতে গেলে এই রাষ্ট্রপতি নির্বাচনে খুশি সকল আদিবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *