পারিবারিক বিবাদের জেরে একমাত্র ছেলের বেধড়ক মারে গুরুতর আহত বাবা-মা ও দিদি, তিনজনই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পারিবারিক বিবাদের জেরে একমাত্র ছেলের বেধড়ক মারে গুরুতর আহত বাবা-মা ও দিদি, তিনজনই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি নদীয়ার শান্তিপুরের গোপালপুর এলাকার। অভিযোগকারী বাবর আলী সেখের অভিযোগ, শুক্রবার দুপুরে তার একমাত্র ছেলের সাথে পারিবারিক অশান্তি হয়। এরপরেই উগ্র মেজাজে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে ছেলে। প্রতিবাদ করতে যাই বাবা বাবর আলী সেখ তখনই ছেলে কাঠের চেলা দিয়ে বেধড়ক মারধর শুরু করে। মা ঠেকাতে গেলে মাকেও বেধারক মারধর করে, দিদি ছুটে আসে ঠেকানোর জন্য তাকেও কাঠের চেলা দিয়ে বেধড়ক মারধর করে। ঘটনাস্থলে গুরুতর আহত হয় তিনজন, এরপর তিনজনই আহত অবস্থায় শান্তিপুর হাসপাতালে যায় চিকিৎসার জন্য। সেখানেই প্রাথমিক চিকিৎসার পরে তিনজনকেই ছেড়ে দেওয়া হয়। বাবা বাবুর আলী সেখের অভিযোগ ছেলের বউকে নিয়ে প্রায়শই অশান্তি করে বাড়িতে, মুখ বুজে সহ্য করেন তারা এর আগেও একাধিকবার মারধর করে তাদেরকে। আজ আবারো একমাত্র ছেলের হাতে বেধারক মার খেতে হল মা-বাবা সহ দিদিকে। এই ঘটনায় এলাকায় রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয়। যদিও ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করবে বলে জানান গুরুতর আহত বাবা,বাবর আলী সেখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *