তিনটি পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন দুবরাজপুরে।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- একটি নয়, মোট তিনটি পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হল বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ব্যবস্থাপনায়। আবারও লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। সবসময় মানুষকে সচেতন থাকতে হবে। তাই পৌর এলাকার মানুষদের স্বাস্থ্যের কথা ভেবে তাঁদের উন্নত চিকিৎসা পরিষেবা দিতে দুবরাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় তিনটি পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হল। এবার বাড়ির কাছেই চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন সাধারন মানুষ। পৌর এলাকার স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির নির্দেশে জেলা জুড়ে শুরু হয়েছে পৌর সুস্বাস্থ্য কেন্দ্র। তাই আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং দুবরাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় ১৬ নম্বর ওয়ার্ডে জনকল্যাণ সমিতি ক্লাবের পাশে পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হল। এদিন উদ্বোধন করেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার নির্বাহী আধিকারিক কমলকান্তি দাস, দুবরাজপুর পৌরসভার মেডিকেল অফিসার ডাক্তার দিব্যেন্দু সিনহা, কাউন্সিলর মানিক মুখার্জি, সাগর কুন্ডু, সনাতন পাল, অর্জুন চৌধুরী, বুলটি চক্রবর্তী সহ পৌরসভার কর্মীরা। এদিন পৌর প্রধান পীযূষ পাণ্ডে জানান, দুবরাজপুর পৌরসভার ১৬ টি ওয়ার্ডে মোট তিনটি সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করা হল। প্রত্যেকটি স্বাস্থ্য কেন্দ্রে একজন ডাক্তার, নার্স সহ মোট পাঁচ জন কর্মী থাকবেন। আমরা রবীন্দ্র সদন, গ্লোকাল হাসপাতালের পাশে এবং জনকল্যাণ সমিতি ক্লাবের পাশে মোট তিনটি পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *