রঘুনাথগঞ্জ২নম্বর ব্লক কংগ্রেসের উদ্যোগে ভারত ছাড়ো আন্দোলন বর্ষ পুর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হলো ।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- ভারতের স্বাধীনতা আন্দোলনের পটভূমিকা যে সমস্ত আন্দোলনগুলি গোটা দেশ তথা বিশ্বের মধ্যে সাড়া জাগিয়েছিল তার মধ্যে অন্যতম ছিল গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলন। এই আন্দোলনকে সামন রেখে আজ
মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে রঘুনাথগঞ্জ২নম্বর ব্লক কংগ্রেসের উদ্যোগে ভারত ছাড়ো আন্দোলন বর্ষ পুর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হলো রঘুনাথগঞ্জ২নম্বর ব্লকের সেখালিপুর গ্রামপঞ্চায়েতের পুঠিয়া মোড়ে। উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতি মন্ত্রী আখরুজ্জামান, রঘুনাথগঞ্জ২ ব্লক সহ সভাপতি রফিকুল ইসলাম, রঘুনাথগঞ্জ২ ব্লক পঞ্চায়েত সমিতি দলনেতা আতাবুল হক,সেখালিপুর গ্রামপঞ্চায়েত প্রধান দিপু ভাস্কর,
অঞ্চল তৃনমূল কংগ্রেস সভাপতি অরঙ্গজেব সেখ, সহ ব্লক তৃনমুল কংগ্রেস নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *