প্রতিবন্ধী সংগঠনের আমরণ অনশন কর্মসূচি।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ- বিভিন্ন দাবিতে মঙ্গলবার কালচিনি ব্লক কার্যালয়ের গেটের সামনে আমরণ অনশন শুরু করল প্রতিবন্ধীদের সংগঠন কালচিনি খণ্ড দিব‍্যাঙ্গ সংঘ । কালচিনি খণ্ড দিব‍্যাঙ্গ সংঘের সদস্যরা জানান আমরা বঞ্চিত এর পূর্বে আমরা আন্দোলনে সামিল হয়েছিলাম আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল দাবি পূরণ হবে কিন্ত হয়নি। এদিন প্রতিবন্ধীদের সংগঠনের থেকে অভিযোগ করা হয় আমাদের জন‍্য সরকারি সূযোগ সুবিধা নেই আমরা বঞ্চিত। এদিন প্রতিবন্ধী সংগঠনের সদস্যরা জানান যতক্ষণ না ওবধি জেলাশাসক না আসবে ততক্ষত অনশন চলবে।
অনশন স্থলে কালচিনি বিডিও যান প্রতিবন্ধীদের সাথে কথা বলেন কিন্ত তাও প্রতিবন্ধীরা অনশন চালিয়ে যাচ্ছে তারা তাদের দাবিতে অনঢ়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *