হাতির দেহ উদ্ধার ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- হাতির দেহ উদ্ধার ব্যাপক চাঞ্চল্য এলাকায়। বুধবার সকালে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের প্রত্যন্ত অঞ্চল বলে পরিচিত বিজয়পুর খাসবস্তি এলাকা থেকে দেহটি উদ্ধার করেন বক্সা ব্যঘ্র প্রকল্পের অধীন পানা রেঞ্জের বনকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বক্সা ব্যঘ্র প্রকল্পের পদস্থ আধিকারিকরাও। হাতির দেহটি উদ্ধার করা হয়েছে, হাতিটির ময়নাতদন্ত হবে বলে জানিয়েছেন এক বনকর্তা। যদিও ময়নাতদন্তের রিপোর্ট পেলে হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে বলে বন দপ্তরের তরফে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *