ফালাকাটা সুভাষপল্লী প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুমের ভিতরে বিশাল সাপ আতঙ্ক ছড়ালো ওই বিদ্যালয়ে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা সুভাষপল্লী প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুমের ভিতরে বিশাল সাপ আতঙ্ক ছড়ালো ওই বিদ্যালয়ে। জানা গিয়েছে, ওই বিদ্যালয়ে সকালে বসে অঙ্গনওয়াড়ি সেন্টার, সেখানে খুদে খুদে শিশুরা আসে। আর সেই অঙ্গনওয়াড়ি সেন্টারের ক্লাসরুম বৃহস্পতিবার হটাৎ দেখে মেলে ওই সাপের। আতঙ্কিত হয়ে পড়েন ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকারা। স্কুলে সাপ ঢোকার খবর পেয়ে ছুটে আসেন অনেক অভিভাবক-অভিভাবিকারাও। তবে স্কুল কর্তৃপক্ষের তৎপরতায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে ওই সাপটি উদ্ধার করা হয় বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *