কোচবিহার: নস্যশেখ উন্নয়ন পরিষদের ডাকে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হল কোচবিহারে। আজ কোচবিহার জেলার ডিএম অফিস লাগোয়া লেন্সডাউন হলে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন ওই কর্মী সমাবেশের উদ্বোধন করেন নস্যশেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলে রহমান। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন নস্যশেখ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা তথা উত্তরবঙ্গের প্রাক্তন আইজি মেহবুব রহমান, নস্যশেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সম্পাদক আমিনাল হক সহ আরও অনেকে
জানা গেছে, রাজ্য সরকার ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে একটা ডেভেলপমেন্ট বোর্ড গঠন করেছিল যা নস্যশেখ ডেভলপমেন্ট বোর্ড নামে পরিচিত। ওই বোর্ডের চেয়ারম্যান করেছেন কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ানকে। কিন্তু সেই বোর্ডের কমিটি এখনও পূর্ণতা লাভ পায় নি। এমনি কি বোর্ড গঠনের পরবর্তীতে কোন নির্দিষ্ট পরিমাণ টাকা এই বোর্ডের জন্য বরাদ্দ করা হয়নি। বোর্ড গঠনের এক বছর পার হয়ে গেলেও বোর্ডের চেয়ারম্যান এখনও পর্যন্ত কোন মিটিং বা বৈঠক ডাকেনি। এছাড়াও কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের গড়িমসির কারনে নস্যশেখ হওয়া সত্বেও ওবিসি সার্টিফিকেট নেওয়ার ক্ষেত্রে ৫ লক্ষ টাকার বেশি আয় হলে তাঁদের বাচ্চাদের এই সার্টিফিকেট দেওয়া হচ্ছে না বলে অভিযোগ জানান তারা।পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের যে টাকা আসে তা কোথায় কিভাবে খরচ হয় তা সঠিক ভাবে জানা যায় না। আজকের কর্মী সমাবেশে এগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয় বলে জানান নস্যশেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সম্পাদক আমিনাল হক।
নস্যশেখ উন্নয়ন পরিষদের ডাকে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হল কোচবিহারে।












Leave a Reply