নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- আপাতত পাম্প করে ভুগর্ভস্থ জল তুলেই জলপাইগুড়ি পৌরসভার ৪,৫,৬,৭ এবং ১৭ নম্বর ওয়ার্ডের জলসংকট মেটানোর কাজ শুরু করলো পৌরসভা ।
রবিবার এই উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে জলপাইগুড়ি শহরের মাদ্রাসা ময়দানে বসানো পাম্পপিং স্টেশনের শুভ উদবোধন করলেন পৌরসভার চেয়ার পার্সন পাপিয়া পাল, অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরা।
উল্লেখ্য, তীব্র গরমে জলপাইগুড়ি পৌরসভার এই ওয়ার্ডে গুলোতে জ্বলকোষ্ট দেখা দিয়েছে,তার থেকে সাধারণ জনগকে মুক্তি দিতে আপাতত ভুগর্ভস্থ জল পাম্প করে তুলেই সরবরাহ করা হবে।
যদিও মাদ্রাসা ময়দানে পাম্প উদবোধন করে চেয়ার পার্সন পাপিয়া পাল জানান, ২০২৩ সালের মধ্যে আমরুত প্রকল্পের মাধ্যমে পানীয় জল সরবরাহ করার কাজ শেষ হবে।
অপরদিকে জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান, যে পাম্পটির উদবোধন হলো সেটি ঘন্টায় ৭০ হাজার জল সরবরাহ করবে এই সব উল্লেখিত ওয়ার্ডে গুলোতে।
যদিও এই মুহূর্তে সারফেস ওয়াটার দেওয়া হচ্ছে না,আন্ডার গ্রাউন্ড ওয়াটার ই দেওয়া হবে, আগামীতে জল প্রকল্পের কাজ সমাপ্ত হলে পরিশ্রুত পানীয় জল পাইপের মাধ্যমে সরবরাহ করা হবে।












Leave a Reply