আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২ সদাইপুরে।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- গতকাল রবিবার গভীর রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে বীরভূম জেলার সদাইপুর থানা এলাকার চিনপাই গ্রামের ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে সদাইপুর থানার পুলিশ। ঐ দুষ্কৃতীদের নাম সেখ রবিউল ও হারাধন খান । ধৃতদের বাড়ি ঐ থানা এলাকার দুর্লভপুর গ্রামে। তাঁদের কাছ থেকে একটি দেশি পাইপগান ও ২ রাউণ্ড গুলি এবং একটি মোটরবাইক উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়,ডাকাতির উদ্দেশ্যে চিনপাই লাগোয়া বাইপাসে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল তাঁরা। সেখানে সদাইপুর থানার ওসি সহ পুলিশবাহিনী গিয়ে তাঁদের গ্রেপ্তার করে। আজ তাঁদের সিউড়ি আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *