বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- গত ১৭ আগষ্ট বীরভূম জেলার দুবরাজপুর থানার কামালপুর গ্ৰামে দুই পরিবারের পারিবারিক বিবাদের জেরে হাতাহাতি এবং লাঠালাঠি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দুবরাজপুর থানার পুলিশ দুই পক্ষের দুই ব্যক্তি সেখ শুকুর ও সেখ শবুরকে আটক করে। পুলিশের কাছে খবর ছিল তাঁদের কাছে অস্ত্র আছে। তাই ঐ দুজনকে দুবরাজপুর আদালতে তোলা হয় এবং দুবরাজপুর থানার পক্ষ থেকে তদন্তের স্বার্থে ৫ দিনের পুলিশী হেফাজত চাওয়া হয়। বিচারক তা মঞ্জুর করেন। তাই দুবরাজপুর থানার পুলিশ তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে তাদেরই বাড়ি থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং একটি করে কার্তুজ উদ্ধার করে। ধৃত দুজনকেই আজ পুনরায় দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
আগ্নেয়াস্ত্র সহ ২ দুষ্কৃতী গ্রেপ্তার দুবরাজপুরে।












Leave a Reply