এক গৃহবধুর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এক গৃহবধুর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য, গৃহবধু নিজে থেকে আত্মঘাতী নাকি মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোন রহস্য, এরি রহস্যের দানা গৃহবধূর বাবার বাড়ির পরিবারের। জানা যায় মৃত গৃহবধুর নাম লীলাবতী হাজরা। পরিবার সূত্রে জানা যায় গত কয়েক বছর আগে ওই গৃহবধূর বিয়ে হয় শান্তিপুরের বাগআঁচড়া এলাকায়। গৃহবধূর বাবার বাড়ির লোকজন খবর পায় ওই গৃহবধূ আত্মহত্যা করেছে। খবর পাওয়া মাত্রই ছুটে আসে গৃহবধূর বাবার বাড়ির লোকজন, এসে দেখে মেয়ের গলায় ফাঁস দেওয়ার দাগ, এছাড়াও মুখের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন। গৃহবধূকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাকরা মৃত বলে জানায়। যদিও সোমবার মৃতদেহটি উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ এছাড়াও বেলার শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে। গৃহবধূর বাবার বাড়ির লোকজন থানায় অভিযোগ না করলেও গৃহবধূর মৃত্যুর পিছনে রহস্য লুকিয়ে আছে বলে দাবি পরিবারের। তবে গৃহবধূর মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়ে পরিবার এছাড়াও নেমে আসে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *