বাঁকুড়ার তিলুড়ী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ প্রদান শিবির।

সুদীপ সেন, বাঁকুড়া:- রবি বার বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের তিলুড়ী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং বিবেকানন্দ হসপিটাল, বিধান নগর, দুর্গাপুরের সহযোগিতায় একটি বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ প্রদান শিবির অনুষ্ঠিত হলো।

গ্রামের গরীব, সাধারণ মানুষদের বিনা মূল্যে ওষুধ এবং চিকিৎসা পরিসেবা দেওয়ার জন্যই এই স্বাস্থ্য শিবির বলে জানান তিলুড়ী গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী জয়শ্রী চৌধুরী এবং সমাজ সেবী তপন চ্যাটার্জী।

চিকিৎসক গণ খুব যত্ন সহকারে এই শিবিরে বিভিন্ন রোগীর চিকিৎসা করেন এবং বিনা মূল্যে ওষুধ দেন।

তিলুড়ী গ্রাম পঞ্চায়েতের এই জনসেবা মূলক কাজে খুশি এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *