মঞ্চে অশ্লীল নাচের সাথে তৃণমূল সভাপতি, ওড়াচ্ছেন টাকা! নিন্দার ঝড় উঠেছে ভিডিও ভাইরাল।

মালদা, নিজস্ব সংবাদদাতা:-মধ্যরাতে স্বাধীনতা দিবস। তারই মধ্যে রাতেই অশ্লীল নাচ গানের আসর বসিয়ে দেদার টাকা ওড়ানোর ভাইরাল ঘরে অভিযোগ উঠল মালদহ জেলার তৃণমূলের পঞ্চায়েত সভাপতির বিরুদ্ধে।
ঘটনাটির ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। অভিযুক্ত নেতার নাম আনোয়ারুল হক(ভোলা)। তিনি মালদহ শোভানগর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল সভাপতি বলে জানা গেছে। সূত্রের খবর, স্বাধীনতা দিবস উপলক্ষে এই অশ্লীল নাচ-গানের আসর বসানো হয়েছিল। মঞ্চে নাচছেন স্বল্পবসনা নর্তকী। আর তৃণমূলের কর্মী সমর্থকরা নর্তকীর উপর ছড়িয়ে দিচ্ছেন হাজার হাজার টাকা। মঞ্চের নীচে বসে থাকা তৃণমূল কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ, প্রত্যেকেই উপভোগ করছেন এই চটুল অশালীন দৃশ্য।
এই ভিডিও সম্প্রতি গণমাধ্যমে ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন মালদহের ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। স্বাধীনতা দিবস উপলক্ষে এমন অশালীন ঘটনার তীব্র নিন্দা করে তিনি বলেন, এই বিষয়টি জেলা সভাপতিকে জানাবেন তিনি।

ঘটনা জানাজানি হতেই ফোন সুইচড অফ করে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা।বিজেপি তরফে গৌড় চন্দ্র মন্ডল বলেন,তৃনমুল নোংরা রাজনীতিতে জর্জরিত কখনো হোটেলে কখনোবা মঞ্চে দেখা যাচ্ছে অশ্লীল নাচ বিভিন্ন বিষয় নিয়ে নিন্দার ঝড় তুলেছেন এই নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *