পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এখনো বহু মানুষ রয়েছে যারা ভূমিহীন অবস্থায় রয়েছে, বারে বারে এই নিয়ে প্রশাসনের দ্বারস্থ হচ্ছে তারা, এবার সেই সব ভূমিহীন পরিবারের হাতে পাটটা তুলে দেওয়ার উদ্যোগ নিল রাজ্য সরকার, সেই মতন মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ভূমিহীন ১৭টি পরিবারের হাতে তুলে দেওয়া হলো জমির পাট্টা, জুমির পাট্টা হাতে পেয়ে খুশি ওইসব পরিবার গুলি, এই দিন পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না জানান আজকে ১৭টি পরিবারের হাতে তুলে দেওয়া হলো জমির পাট্টা, আগামী দিনেও এরকম উদ্যোগ গ্রহণ করা হবে ভূমিহীন পরিবারের স্বার্থে।
কোলাঘাট পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ভূমিহীন ১৭টি পরিবারের হাতে তুলে দেওয়া হলো জমির পাট্টা।












Leave a Reply