বিদ্যুৎ খুঁটিতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য কালিয়াগঞ্জে।

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- বিদ্যুৎ খুঁটিতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কালিয়াগঞ্জে । সোমবার রাতে কালিয়াগঞ্জ এর 8 নম্বর ওয়ার্ডে হঠাৎই এলাকাবাসী দেখতে পায় বিদ্যুৎ খুঁটিতে আগুন জ্বলছে৷ কি কারনে আগুন লাগে তা জানা যায়নি অনুমান শর্ট সার্কিটের জেরে এই আগুন। প্রাক্তন পৌরপতি তথা বিজেপির নবনির্বাচিত কাউন্সিলর কার্তিক চন্দ্র পাল জানান ইলেকট্রিক পোলে তারগুলো বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে যার জেরে এই ঘটনা। সামনেই রয়েছে দূর্গোপূজো এই সময় যাতে এই ধরনের কোন ঘটনা না ঘটে তার জন্য বিদ্যুৎ দপ্তরকে আরো সচেষ্ঠ হওয়ার কথা বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *