আসানসোল ও বনগাঁ উপনির্বাচন প্রসঙ্গে মদন মিত্র বলেন, নির্বাচনে ফল যা হওয়ার ছিল তাই হয়েছে।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- আসানসোল ও বনগাঁ উপনির্বাচন প্রসঙ্গে মদন মিত্র বলেন, নির্বাচনে ফল যা হওয়ার ছিল তাই হয়েছে। এক নম্বরে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আসানসোলের সিপিএমের ২ নম্বরে উঠে আসা প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গের একটা মৌলবাদী শক্তি উত্থান করার চেষ্টা করা হচ্ছিল বিশেষ করে উত্তরবঙ্গ। তারা যদি দ্বিতীয় থেকে তৃতীয় হয়ে যায়। তাহলে এমন দিন আসবে তারা জিরো হয়ে যাবে।
বিচারপতিকে হুমকির চিঠি নিয়ে অনুব্রতর দাবি নিয়ে মদন মিত্র বলেন, আমি শুনেছি অনুব্রত বলেছেন সমস্ত কেস সিবিআইকে দিয়ে তদন্ত হোক। এতে আমি অসংবিধানিক কিছু দেখছি না। অনুব্রত গ্রেপ্তার হয়েছে তদন্ত চলছে তাতে কেউ বাধা দিচ্ছে না।
তিনি বলেন, সারা ভারতবর্ষে বিজেপি একটা চেষ্টা করছে সমস্ত গণতন্ত্রকে কুক্ষিগত করা। সিবিআই হচ্ছে এখন জামাকাপড় চেঞ্জ করার মত। এই মুহূর্তে নির্বাচন হলে রাজ্যে ২৭৫ টা আসন জিতবে তৃণমূল যাবি মদন মিত্রের।
বুধবার মালদার নতুন সার্কিট হাউজে একথা বলেন মদন মিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *