তৃণমূলের প্রস্তুতি সভা থেকে বিজেপি সাংসদকে তীব্র ভাষায় আক্রমণ তৃণমূল বিধায়কের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূলের প্রস্তুতি সভা থেকে বিজেপি সাংসদকে তীব্র ভাষায় আক্রমণ তৃণমূল বিধায়কের। বিজেপি সাংসদ কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল বিধায়ক। গতকাল রাত্রিকালীন নদীয়ার শান্তিপুরের ডাকঘর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় আগামী ২৯শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নদীয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের রানাঘাট সাংগঠনিককের নির্দেশে ঐতিহাসিক ছাত্র সমাবেশ উপলক্ষে এক প্রস্তুতি সাভার আয়োজন করা হয়, এই প্রস্তুতি সভা থেকে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে চ্যালেঞ্জ করলেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। এছাড়াও নাম করে সাংসাদকে হুঁশিয়ারি করলেন তৃণমূল বিধায়ক। তৃণমূল বিধায়ক সংসদ জগন্নাথ সরকারকে বলেন, অকারণে খোঁচাবেন না সাবধানে চলাফেরা করুন। ব্যক্তিগত আক্রমণ করার আগে নিজের পায়ের তলায় মাটি আছে কিনা সেটাও দেখে নিন। মনে রাখবেন উন্নয়নী শেষ কথা। তবে তৃণমূল বিধায়ক তার বক্তব্যের মধ্যে দিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচন ও ২৪ এর লোকসভা নির্বাচনের আগে ভাগে ফলাফল জানিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন বিজেপি সাংসদ কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *