দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির নবনির্বাচিত সভাপতি হিসেবে নাম ঘোষণা হল শান্তিপুর আই এনটিটিইউসির সভাপতি সনৎ চক্রবর্তী নাম।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বুধবার দলীয়ভাবে নদীয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির নবনির্বাচিত সভাপতি হিসেবে নাম ঘোষণা হল শান্তিপুর আই এনটিটিইউসির সভাপতি সনৎ চক্রবর্তী নাম। নাম ঘোষণার পরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আই এন টিটিইউসির শ্রমিক সংগঠনের কণ্ঠস্বর তুলে ধরা থেকে শুরু করে যেভাবে এতদিন দায়িত্ব পালন করেছি, এখনো একইভাবে দল যখন যা দায়িত্ব দেবে সবটাই পালন করব। তবে বিকেলের দিকেই কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন নবনির্বাচিত সভাপতি সনৎ চক্রবর্তী। নাম ঘোষণার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সনৎ চক্রবর্তী কি বলছেন শুনুন তার মুখ থেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *