বাঁকুড়া জেলা সমবায় ইউনিয়ন পক্ষ থেকে সোনামুখী বি জে হাইস্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা।

আবদুল হাই, বাঁকুড়াঃ সমবায় সমিতি মানুষের কাছে কতটি গুরুত্বপূর্ণ এবং ছাত্র-ছাত্রীদের কাছেই বা কি গুরুত্ব এই নিয়েই বিজে হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলোচনা করেন বাঁকুড়া জেলার সমবায় ইউনিয়নের কো-অর্ডিনেটর। তিনি তার বক্তব্য সমবায় সমিতির সদস্য চাষীদের বহুমুখী সুবিধার কথা যেমন উল্লেখ করেন পাশাপাশি ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রেও সমবায় সমিতি গুরুত্ব বোঝান। এ প্রসঙ্গে তিনি বলেন ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য সমবায় সমিতি থেকে লোন পেতে পারে যা তাদের পড়াশোনার খরচ খরচা বহন করতে সুবিধা হবে। আলোচনা সভার শেষে ছাত্রছাত্রীদের নিয়ে এক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কো-অর্ডিনেটর এবং প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী কে পুরস্কৃত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *