মালদা জেলা পুলিশের উদ্যেগে বামনগোলা থানার অন্তর্গত নালাগোলা পুলিশ ফাঁড়ির শুভ উদ্বোধন করা হয় বুধবার দুপুরে ।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-  মালদা জেলা পুলিশের উদ্যেগে বামনগোলা থানার অন্তর্গত নালাগোলা পুলিশ ফাঁড়ির শুভ উদ্বোধন করা হয় বুধবার দুপুরে । উল্লেখ্য ১৯৯৩ সালে ঐ পুলিশ ফাঁড়ির তৈরি করা হলেও সেটি বেহাল অবস্থা থাকায় মালদা জেলা পুলিশের উদ্যেগে সেটিকে পুনরায় পুনঃনির্মাণ করে আবার ঐ নালাগোলা আউট পোস্ট পুলিশ ফাঁড়ির বুধবার দুপুরে ফিটে কেঁটে শুভ উদ্বোধন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল রেঞ্জের ডিআইজি ডি পি সিং, মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, অতিরিক্ত পুলিশ সুপার শাহ অমিত কুমার,মালদা রেঞ্জের ডিআইজি অনুপ জয়সওয়াল, মালদা জেলার ডিএসপি টিএনটি আজারুদ্দিন খান,সহ বামনগোলা থানার আইসি জয়দীপ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা।আই সি জয়দীপ চক্রবর্তী জানান বহুদিন ধরে বেহাল অবস্থায় ছিলো নালাগোলা পুলিশ ফাঁড়ি নতুন করে সংস্কার করা হলো এদিন তার উদ্বোধন করা হলো ফিতে কেটে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক রা উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *