তৃণমূলে যোগদান মানব পড়ুয়া সহ বেশ কয়েকজনের, কাঁথিতে শক্তি বৃদ্ধি তৃনমূলের।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে ফের তৃণমূলে যোগ দেন ভগবানপুরের দাপুটে নেতা মানব পড়ুয়া। এক সময় তাঁর প্রভাবে ভগবানপুরের ভূপতিনগর,মুগবেড়িয়া আড়গোয়াল,মথুরা সহ বেশ কিছু এলাকা সন্ত্রস্ত ছিল, তাঁর অত্যাচারে ঘরছাড়া হয়ে লুকিয়ে থাকতে হয়েছিল বিজেপি কর্মী সমর্থকদের। গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপির রমরমা বাজারে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি, এমনকি শুভেন্দু অধিকারীর অনুগামী ছিলেন এক সময়। তৃতীয় বার তৃণমূল ক্ষমতায় আসার পর বৃহস্পতিবার কাঁথিতে কয়েকশ পরিবারকে সামনে রেখে ফের তৃণমূলে যোগ দেন তিনি। তবে বিজেপিতে যোগদান নিয়ে তিনি বলেন এটা প্রচার মাত্র, বিজেপির সাথে আমার কোনো যোগ নেই,যোগ ছিল না, তৎকালীন শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবে ছিলাম কিন্তু ভারতীয় জনতা পার্টির কোনো প্রচারে আমি ছিলাম না। এদিন দলীয় পতাকা হাতে তুলে দেন রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি, এছাড়া উপস্থিত ছিলেন সুপ্রকাশ গিরি সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা, এই দিন মন্ত্রী অখিল গিরি বলেন এই পঞ্চায়েতে আরো দলের শক্তি সঞ্চয় হবে, অন্যদিকে শুভেন্দু গড় প্রসঙ্গ নিয়ে তিনি বলেন এটা কোনদিন শুভেন্দুর গড় ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *