মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- আজ বহরমপুরে বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের চোর ধরো জেল ভরো এক বিশাল মিছিল বহরমপুর শহর পরিক্রমা করার পর সুকান্ত মজুমদার এক পথ সভা করেন এই পথসভা থেকে বিজেপির রাজ্য সভাপতি বলেন পুজোর অনুদান মুখ্যমন্ত্রী চাইলে অবশ্যই দিতে পারেন কিন্তু পাশাপাশি সরকারি কর্মচারীদের ডি এ বন্ধ করে না চাকরি বন্ধ করে নয় এবং উন্নয়ন বন্ধ করে নয়। পরিকাঠামোগত সরকারের আরো বিনিয়োগ করা উচিত ,যার ফলে স্টেটের জিডিপি বাড়বে এবং বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান বাড়বে বলে তিনি মনে করেন। সম্পত্তি বৃদ্ধির যে মামলা করা হয়েছে সেই ব্যাপারে বিজেপি রাজ্য সভাপতি বলেন এটা একটা মিসগাইড করা হয়েছে কত পারসেন্ট বৃদ্ধি দিয়ে বৃদ্ধি বুঝা যায় না বৃদ্ধি টা দেখা উচিত মোট টাকায় কতটা বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন যে আমার আজকের রোজকার ১০০ টাকা আমি বেকার যুবক, কাল আমি একটি চাকরি পেলাম আমার মাইনে ২২০০০ টাকা তাহলে আমার ইনকাম বৃদ্ধি কত শতাংশ,? ২০০০ শতাংশ হবে এটা অংক বলছে। সেই জন্য সম্পত্তি বৃদ্ধি টা পার্সেন্টে না দেখিয়ে তার কত টাকা সম্পত্তি বৃদ্ধি হয়েছে সেটা দেখানো উচিত বলে তিনি মনে করেন। এই ব্যাপারে তিনি দিলীপ ঘোষের উদাহরণ টেনে বলেন তিনি সংসদ হওয়ার আগে তার ইনকাম কিছু ছিল না কিন্তু সংসদ হওয়ার পর তার এক মাসের বেতন এক লক্ষ টাকা তাহলে বৃদ্ধি কত হলো? এক লাখ পার্সেন্ট। সেজন্য শতাংশের হিসাবে কোনদিনই ধনসম্পত্তির বৃদ্ধি বোঝা যায় না। তিনি বলেন পয়সার হিসাবে কত বৃদ্ধি হয়েছে সেটা সবার সামনে আনা উচিত।
বহরমপুরে বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের চোর ধরো জেল ভরো কর্মসূচি।












Leave a Reply