বাড়ির আম গাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক বৃদ্ধ, ঘটনায় শোকাহত গোটা পরিবার।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:– বাড়ির আম গাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক বৃদ্ধ, ঘটনায় শোকাহত গোটা পরিবার। ঘটনাটি শান্তিপুর বাদের পাড়া এলাকার। পরিবার সূত্রে খবর ভোররাতে ওই বৃদ্ধকে বাড়ির একটি আম গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তারা। এরপর নিয়ে যায় হাসপাতালে সেখানেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। জানাযায় মৃত বৃদ্ধর নাম মুকুন্দ বিশ্বাস, বয়স আনুমানিক ৬৫ বছর। বৃহস্পতিবার মৃতদেহটি উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ, এছাড়া ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে। পরিবারের দাবি প্রতিদিন ওই বৃদ্ধ মদ্যপান করত আর তার কারণেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। আত্মঘাতীর আগেও মদ্যপান করেছিলেন ওই বৃদ্ধ। যদিও বৃদ্ধর আত্মঘাতীর ঘটনায় কান্নাই ভেঙে পড়ে তার পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *